হাতীবান্ধায় ট্রাকের ধা*ক্কায় অটোরিকশার ২ যাত্রী নি*হত

Top 10
Top 10


 

হাতীবান্ধায় ট্রা*কের ধা*ক্কায় অটোরিকশার ২ যাত্রী নি*হত


লালমনিরহাটের হাতীবান্ধায় ভয়া*বহ সড়ক দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


শনিবার (১৫ আগস্ট) বিকেলে হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, বন্দর বাসস্ট্যান্ডের দিক থেকে একটি খালি ট্রাক দ্রুতগতিতে আসছিল। একই সময় বিপরীত দিক থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা ওই এলাকায় পৌঁছায়। একপর্যায়ে ট্রাকটির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।


সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের হিরণ মটরসের শোরুমের ভেতরে ঢুকে পড়ে। দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী আব্দুল মজিদ ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত জহুরুল ইসলামকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত জহুরুল ইসলাম (৫০) হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের তৈয়ব আলীর ছেলে। অপর নিহত আব্দুল মজিদ (৪৮) সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।


দুর্ঘটনায় আহত তিনজন হলেন—টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকার রশিদুল ইসলাম (৩৫), উত্তর সিংগীমারী এলাকার রবিউল ইসলাম এবং নিহত জহুরুল ইসলামের স্ত্রী রিনা বেগম (৪৬)। আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক আনারুল ইসলাম জানান, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে ট্রাকের চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।


হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনার ঘটনায় ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।


ঘটনাটি এলাকায় শোকের পরিবেশ তৈরি করেছে। দুর্ঘটনার কারণ এবং চালকের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে

একটি মন্তব্য পোস্ট করুন