তিন দফা দাবিতে ফের রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা

Top 10
Top 10


 


৩ দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সড়কে এইচএসসি পরীক্ষার্থীরা

আজ বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হন এইচএসসি পরীক্ষার্থীরা। আগে থেকেই ঘোষণা দেওয়া কর্মসূচি অনুযায়ী তারা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে লংমার্চের প্রস্তুতি নেন।

এ সময় তারা সড়ক অবরোধ করলে মিরপুর রোড, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, ধানমন্ডি ও শাহবাগ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। খিলক্ষেতেও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।

শিক্ষার্থীদের ৩টি দাবি হলো— ১. বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্ধ রাখতে হবে।

২. বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেনি, তাদের জন্য আবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।

৩. শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ করতে হবে।

এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে

একটি মন্তব্য পোস্ট করুন