এইচএসসির ভুল প্রশ্নে বড় সিদ্ধান্ত, দায়ীদের সাময়িক বরখাস্ত । আজকের বাংলা টিভি

Top 10
Top 10




এইচএসসির ভুল প্রশ্ন নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) জাতীয় সংসদে ৩০০ বিধিতে একটি বিবৃতি দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, চলতি এইচএসসি ও সমমান পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল ছিল। এ ঘটনায় যারা প্রশ্নপত্র প্রণয়নের দায়িত্বে ছিলেন এবং ভুলের জন্য দায়ী, তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, ভুলের কারণে যেন কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়, তাই ৬ ও ৭ নম্বর প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

এছাড়া তিনি বলেন, বৃষ্টি, বন্যা বা অন্য অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া একই বিষয়ের পরীক্ষার দিন ও সময়ে সেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।

শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্যই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে

একটি মন্তব্য পোস্ট করুন